অলক কাপালি ভেলকিতে প্রাইম ব্যাংকের রুদ্ধশ্বাস জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অভিজ্ঞ ক্রিকেটাররা যে ম্যাচের রূপ বদলে দিতে পারে সেটা আরো একবার প্রমাণিত প্রাইম ব্যাংকের লেগ স্পিন অলরাউন্ডার অলক কাপালির ভেলকিতে। ম্যাচের শেষ ওভার! শেষ ৬ বল থেকে প্রয়োজন  মাত্র ৩ রান। এমন জায়গায় স্পিনারের উপর ভরসা করা মানেই বিশাল ঝুঁকি নেওয়া। প্রাইম ব্যাংক সেই ঝুঁকি নেয়! ম্যাচের এমন পরিস্থিতিতে তারা ভরসা রেখে বল তুলে দেয় অভিজ্ঞ অলকের হাতে। অলকও আস্থার প্রতিদান দিয়েছেন।

শেষ ৬ বলে ৩ রানের লক্ষ্যটা সহজ মনে হলেও সেই টার্গেটটা কঠিন করে দিয়েছেন লেগ স্পিনার অলক কাপালী। ৩ বলে যখন দরকার ২ রান, তখন কাপালীর বলে সুজন হাওলাদার এলবিডাব্লুউতে ফিরে গেলে বিকেএসপি থ্রি-তে ১ রানের অবিশ্বাস্য জয়ে মেতে ওঠে প্রাইম ব্যাংক।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রানের পূঁজি দাঁড় করায় প্রাইম ব্যাংক।  রাজা-কাপালির ভেলকিতে নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১ রান কম করে ২৭২ রানে থামে ব্রাদার্সের ইনিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »