১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি মাসের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবেন রশিদ খান-জাজাইরা। বিপিএলের মধ্যেই এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজের জন্য ভেন্যু এখনও চূড়ান্ত করেনি বিসিবি। তবে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ এবং ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করে রেখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন,”আফগানিস্তানের বিপক্ষে যে দুটো টি-টোয়েন্টি সিরিজ হবে সেগুলো ঢাকা এবং চট্টগ্রামে আমরা আয়োজন করব। ভ্রমণের ওপর সরকারের যে দিক নির্দেশনা আছে এবং লজিস্টিক যে সাপোর্ট আমরা করতে পারি এর উপর নির্ধারণ করে আমরা দুটি ভেন্যু ঠিক করেছি। ওয়ানডেগুলো আমরা চট্টগ্রামে ও টি-টোয়েন্টিগুলো ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারিতে আসবে বলে আমরা প্রত্যাশা করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্যসমূহ »

মন্তব্য করুন »