১৪তম জাতীয় নারী ক্রিকেট লীগে দারুণ সূচনা বরিশালের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে শুরু হয়েছে ১৪তম জাতীয় নারী ক্রিকেট লীগ ২০২৫। প্রতি বছরের মতো এবারও সাভারের বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে আয়োজিত হয়েছে টুর্নামেন্টের খেলা। সারাদেশের আটটি বিভাগীয় নারী দল অংশ নিচ্ছে এবারের আসরে।

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বরিশাল বিভাগ। খুলনা বিভাগকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে তারা। ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ‘পারফর্মার অব দ্য ডে’ নির্বাচিত হয়েছেন বরিশালের অধিনায়ক এবং জাতীয় নারী দলের ক্রিকেটার রাবেয়া খান।

দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এজাজ আল মাহমুদ সুজন ও আখতারুজ্জামান নয়ন। ম্যানেজারের দায়িত্বে আছেন আইরিন সুলতানা। খেলোয়াড়দের পারফরম্যান্সে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যে মুখর ছিল বিকেএসপি মাঠ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »