নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নারায়ণগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার পরিচালনায় এবং নীট কনর্সান ক্রিকেট একাডেমীর আয়োজনে, নারায়ণগঞ্জ প্রিমিয়ার ডিভিশন লিগে, টার্গেট গ্রুপ এর বিপক্ষে ৭৫ রানের
বড় জয় পেলো কেসি এ্যাপারেলস ক্রিকেট একাডেমী।
মঙ্গলবার সকাল ৯.০০, নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমম্পেক্সে অনুষ্ঠিত ম্যাচে, টসে জয়ী হয়ে টার্গেট গ্রুপ এর অধিনায়ক রাকিবুল ইসলাম কেসি এ্যাপারেলস কে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিং করতে নেমে মার্শাল আইয়ুবের ১০২, হাবিবুর মারুফ এর ৩৮ রিফাত খাঁনের ১৯ অমিত হাসান এর ১৩ ও রনি ফয়সালের ১৩ রানের উপর ভর করে, নির্ধারিত ৪৯.২ ওভারে, সব কয়টি উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে কেসি এ্যাপারেলস।
টার্গেট গ্রুপের হয়ে হাবিবুর রহমানের ৪ টি রায়হান সাব্বির ২ টি রাকিবুল ইসলাম ২ টি সাইফুল ইসলাম সাকিব ও জোবায়ের ১ টি করে উইকেট নেয়।২৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে কেসি এ্যাপারেলস ক্রিকেট একাডেমীর বোলার রাজিবুল ইসলাম ৩ টি সজিব হোসাইন ২টি মারশাল আইয়ুব ২ টি রনি ফয়সাল ২ এর নিয়ন্ত্রত বোলিংয়ে, টার্গেট গ্রুপ ৪৬.৪ ওভারে মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে যায়। টার্গেট গ্রুপের পক্ষে শাহরিয়ার তামিম ৬০ সানি প্রধান ৪৩ হাবিবুর রহমান ১২ রান করে।ম্যাচে
১০২রান করায় কেসি এ্যাপারেলস ক্রিকেট একাডেমীর মার্শাল আইয়ুব ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
