নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। এরআগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মুস্তাফিজ নতুন দলের হয়ে দারুণ এক মৌসুম পার করার প্রত্যাশা করছেন।
এবারের আসরে মুস্তাফিজই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। ২ কোটি রুপি ব্যয়ে দিল্লী তাকে দলভুক্ত করে। কাটার মাস্টার ফিজ এবারই প্রথম দিল্লীর হয়ে খেলবেন। আইপিএলে যোগ দেওয়ার আগেই নতুন দল নিয়ে মুস্তাফিজ বেশ রোমাঞ্চিত। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দিয়েছেন এক টুইট বার্তা।
তিনি লিখেছেন,”নতুন দল, নতুন অভিজ্ঞতা। দিল্লী ক্যাপিটালস পরিবারে যোগ দিতে মুখিয়ে আছি। সফল ও স্মরণীয় আইপিএল মৌসুম কাটাতে চাই।”
মুস্তাফিজের সেই টুইট রি-টুইট করে দিল্লী ফ্র্যাঞ্চাইজি লিখেছে,’‘আমাদেরও আনন্দ। স্বাগতম, আশা করছি দারুণ মৌসুম কাটবে।”
