নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নারায়ণগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার পরিচালনায় এবং নীট কনর্সান ক্রিকেট একাডেমীর আয়োজনে।নারায়ণগঞ্জ প্রিমিয়ার ডিভিশনে নাছিম ওসমান মেমোরিয়াল এর বিপক্ষে ১৯১ রানের বিশাল জয় পেলো গত বাবের চ্যাম্পিয়ন নীট কনর্সান ক্রিকেট একাডেমীনীট কনর্সান ক্রিকেট একাডেমী।

শনিবার সকাল ৯.০০ নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমম্পেক্স অনুষ্ঠিত ম্যাচে টসে জয়ী হয়ে নীট কনর্সান ক্রিকেট একাডেমী অধিনায়ক মোহাম্মদ শরিফ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।ব্যাটিং করতে নেমে আব্দুল কাদির এর ১১৬ রাজ্জাক জুয়েল এর ৫৫ তাইবুর পারভেজের ৫৪ শেষে ফয়সালের ২৮ ভর করে নির্ধারিত ৪৯.০১ ওভারের ম্যাচে সব কয়টি উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে নীট কনর্সান ক্রিকেট একাডেমী।নাছিম ওসমান মেমোরিয়াল এর মোন্না ৫ টি রিফাত হোসাইন ২ টি জামাল ও মুনাফ ১ টি করে উইকেট নেয়।

২৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নীট কনর্সান ক্রিকেট একাডেমীর দুই বোলার ইয়াছিন প্রধান ও তাইবুর পারভেজ এর নিয়ন্ত্রত বোলিং এ নাছিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী ৩১.৫ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায়।উভয় বোলার দলের পক্ষে ৩টি করে উইকেট পায়।নাছিম মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর পক্ষে বিপ্লব মিয়া ১৬ মুনাফ আলী ১৫ জুয়েল মিয়া ১২ মোহাম্মদ লিমন ১২ রান করে।ম্যাচ
৬ ওভার ১ মেডেন ১৬ রানে ৩ উইকেট সাথে ৫৪ রান করায় নীট কনর্সান ক্রিকেট একাডেমীর তাইবুর রহমান পারভেজ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
