নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদীর ঝড়ো ব্যাটে জয় পেয়েছে খুলনা। যে কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নয় উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। একইসঙ্গে শেষ চারে জায়গাও করে নিয়েছে মুশফিকুর রহিমের দল।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ডু প্লেসির সেঞ্চুরিতে ১৮২ রান করে কুমিল্লা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলতে থাকেন খুলনার দুই ওপেনার ফ্লেচার ও মেহেদী। দেখেশুনে আক্রমণ করে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ১৮২/৫ (২০ ওভার)
(ডু প্লেসি ১০১, জয় ৩১; মেহেদী ১/২৯)
