নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে গতরাতে (রবিবার) দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। এবার ইংল্যান্ডে গেলেন ক্রিকেটারদের বহরের দ্বিতীয় ভাগ। যেখানে ছিলেন মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, রনি তালুকদার-হাসান মাহমুদরা।
আজ সোমবার (১ মে) সকাল ১০টা ৪০ মিনিটে বিমানে করে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে জাতীয় দলের দ্বিতীয় বহর। এর আগে, গতরাতে (রবিবার) দেশ ছাড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহরে পাঁচ ক্রিকেটার ও কোচিং স্টাফের চার সদস্য।
কলকাতা নাইটরাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারত যাওয়া লিটন দাস রাজধানীতে এসে পৌঁছেছেন আগের দিন শুক্রবার বিকেলে। জাতীয় দলের ওপেনার লিটন দাসকে দ্বিতীয় বহরের সঙ্গেও দেখে যায়নি। জানা গেছে, দলের সঙ্গে যোগ দিতে আগামী ৩ মে ইংল্যান্ড যাবেন তিনি।
এদিকে, স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যুক্ত হবেন এই অলরাউন্ডার।
আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ আছে টাইগারদের। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
এস.আর/নিউজক্রিকেট২৪
