নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমানে দারুণ ব্যস্ত সময় কাটেছে। আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানদের আসন্ন সফরটিতে দুইটি টেস্ট খেলার কথা ছিল। তবে ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে সাদা বলকে গুরুত্ব দিতে একটি টেস্ট বাতিল করা হয়েছে।
বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস জানান, ‘আফগানিস্তান বোর্ডের সাথে কথা হয়েছে। আমরা দুটি টেস্টের পরিবর্তে একটি টেস্ট খেলব। আরেকটি টেস্ট কোনো এক ফাঁকা শিডিউলে সমন্বয় করে খেলা হবে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।’
তিনি আরও জানান, ব্যাঙ্গালুরুতে ১০ দিনের স্কিল ট্রেনিং ক্যাম্পের কথা চলছে। যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। দিন তারিখও ঠিক হয়নি। এই ব্যস্ত সূচি সাজাতে ক্রিকেটারদের সাদা বলে প্রস্তত করতেই ১টি টেস্ট কম খেলার সিদ্ধান্ত।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে টাইগাররা।
এস.আর/নিউজক্রিকেট২৪
