ম্যাচ না থাকলে কুরআন তেলাওয়াত করে সময় কাটান নাফে

স্টাফ রিপোর্টার »

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফে সবাইকে মুগ্ধ করেছেন ক্রিকেটের পাশাপাশি তার ধর্মভীরুতা এবং পবিত্র গ্রন্থ আল কুরআনের প্রতি তার অসীম ভালবাসায়। ম্যাচ বা অনুশীলন না থাকলে অবসর সময়ে পবিত্র আল কুরআন তেলাওয়াত করে সময় কাটাতে দেখা গেছে নাফেকে।

বিপিএলের ফ্র‍্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিসিয়াল ফেসবুক পেজে এমনই একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে গেছে খাজা নাফে মধুর সুরে, পরম মমতায় পবিত্র আল কুরআন তেলাওয়াত করছেন। যা পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য।

পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করা ২০ বছর বয়সী ডানহাতি ব্যাটার নাফে পাকিস্তান ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মেন্স করে মন জয় করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্মকর্তাদের। ব্যাটিংয়ের পাশাপাশি তার ডানহাতি অফব্রেক স্পিন বোলিংটাও দারুণ কার্যকর।

চট্টগ্রাম দলের সাথে যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বসিত নাফে স্বতঃস্ফূর্ততার সাথে অনুশীলন করেন নিয়মিত এবং বাকি সময়টা কাটান নিয়মিত নামাজ আদায় এবং পবিত্র আল কুরআন তেলাওয়াত করে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »