নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন সিসান্দা মাগালা। তবে ঘোষিত দলে নেই তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস।
এক বছর পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরলেন পেসার সিসান্দা মাগালা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা ছাড়া স্কোয়াডের সবাই এসএ টোয়েন্টির সাথে জড়িত রয়েছে।
বর্তমানে এসএ২০ লিগের রান-স্কোরারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন ব্রেভিস। আগামী মার্চে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য এ তরুণ ক্রিকেটারকে বিবেচনা করা হবে।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), সিসান্দা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি এবং রাসি ভ্যান ডার ডুসেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
