ক্রীড়া প্রতিবেদক »
প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একই আসরে তিন বাংলাদেশী ক্রিকেটার দল পেয়েছেন যা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে আনন্দের। তবে আসন্ন আইপিএল চলাকালীন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এখন স্বাভাবিক প্রশ্ন জাগে, আইপিএলে সুযোগ পাওয়া সাকিব, মুস্তাফিজ এবং লিটন দাসরা কি সিরিজ চলাকালে আইপিএলের খেলতে পারবে?
সেই প্রশ্নের একদম সোজাসাপ্টা উত্তর দিয়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ‘যত বেশি প্লেয়ার আইপিএলে যাবে, আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড় দেওয়া হবেনা।’
অর্থাৎ, আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত এই আয়ারল্যান্ড সফরের সময় সাকিব-লিটনদের আইপিএল ছাড়তে হবে। জনাব পাপনের মতে বাংলাদেশের সিরিজ না থাকলে আইপিএলে আরো অনেক বাংলাদেশী সুযোগ পেত।
এ ব্যাপারে পাপন বলেন, ‘আমরা আইপিএল কমিটিকে আগেই বিষয়টি জানিয়ে দিয়েছি। নাহলে আরো অনেকের দল পাওয়ার সম্ভাবনা ছিল।’
উল্লেখ্য, আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েন সাকিব আল হাসান এবং লিটন দাস। এছাড়া মুস্তাফিজকে এবারো নিজেদর দলে রেখে দিয়েছে দিল্লী ক্যাপিটালস।
