ক্রীড়া প্রতিবেদক »
২০২২ সাল শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকী। এ বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। পরিসংখ্যানের হিসেবে চলতি বছরের বাংলাদেশ দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস।
চলতি বছর ব্যাট হাতে ৫০ ইনিংস খেলে ১৯২১ রান করেছেন লিটন। যেখানে ৩ শতকের সাথে করেছেন ১৩ অর্ধ-শতক, গড় ৪০.০২। লিটনের চেয়ে কেবল ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়কের সংগ্রহ ২৫৮৪ রান।
একনজরে দেখে নিন ২০২২ সালের লিটনের রান সংখ্যা:
২০২২ সালে বাংলাদেশের হয়ে টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস ১০ ম্যাচের ১৮ ইনিংস খেলে ৮০০ রান করেছেন। যেখানে এভারেজ ৪৪, স্ট্রাইকরেট ৪৩। চার মেরেছেন ৯৮টি এবং ৩ টি ছক্কা মেরেছেন তিনি। সর্বোচ্চ রানের ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রানের।
২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষে রয়েছেন লিটন। ১৩ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৫৭৭ রান। এভারেজ ছিল ৭৭, সাথে স্ট্রাইকরেট ৮৩। চার মেরেছেন ৬৭ টি, ছক্কা মেরেছেন ৭টি। সর্বোচ্চ রানের ইনিংস আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের।
২০২২ সালে টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে লিটন। ১৯ ম্যাচ খেলে এই তারকা ব্যাটার সংগ্রহ করেছেন ৫৪৪ রান। এভারেজ ২৯ সাথে স্ট্রাইকরেট ছিল টি-টোয়েন্টি সুলভ ১৪০। ৫৭ টি চারের সঙ্গে ১৬ ছক্কা হাঁকিয়েছেন লিটন। সর্বোচ্চ রানের ইনিংস পাকিস্তানের বিপক্ষে ৬৯ রানের।
