রাওয়ালপিন্ডি টেস্টে ইংল্যান্ডের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে পাকিস্তানের হার

ক্রীড়া প্রতিবেদক »

রাওয়ালপিন্ডিতে  তিন ম্যাচের টেস্ট সিরিজের ১ম ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ইংল্যান্ডের কাছে ৭৪ রানে হেরে যায় পাকিস্তান। মূলত ম্যাচটির ১ম ইনিংসে ইংল্যান্ডের ওয়ানডে স্টাইলের দাপুটে ব্যাটিংয়ের কাছেই ম্যাচটি হেরে যায় তারা।

ইংল্যান্ড তাদের ১ম ইনিংসে চার ব্যাটারের সেঞ্চুরিতে ওভারপ্রতি ৬.৫ রানে ৬৬৭ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তানের ১ম ইনিংস ৫৭৯ রানে থামলে ইংলিশরা তাদের ২য় ইনিংসে আরো আক্রমণাত্মক ব্যাট চালিয়ে ৭.৭ ওভারপ্রতি রানরেটে ২৬৪ রান করে চতুর্থ দিনের শেষভাগে পাকিস্তানকে ৩৪৭ রানের লক্ষ্যমাত্রা বেধে দেয়।

চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮০ রান। সেখান থেকে পঞ্চম দিনের শুরুতেই ইমাম-উল হকের উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে পাকিস্তান। তারপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন অভিষিক্ত সাউদ শাকিল। ৭৬ রানে সাউদ আউট হন তিনি।

শেষ সেশনে পাকিস্তানের দরকার ছিল মাত্র ৮০ রান। হাতে উইকেট ছিল ৫টি। সেশনের শুরুতেই আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া আজহার আলী ও সাবলীল ব্যাট করতে থাকা সালমান ২ ওভারের ব্যবধানে আউট হয়ে গেলে টেলএন্ডাররা শেষ রক্ষা করতে পারেন নি। ২৬৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »