ক্রীড়া প্রতিবেদক »
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়ে খুশির বন্যায় ভাসছে মিরাজ – লিটনরা৷ উদযাপনেও নেই কৃপণতা। তবে সিরিজ জয় করেই উৎযাপনে পূর্ণতা আনতে চায়। এমনটাই জানিয়েছেন পেসার এবাদত হোসেন।
সাত বছর পরে খেলতে আসা ভারতকে রীতিমতো চমকে দেয় বাংলাদেশ। শুরু থেকেই চাপে রাখে রোহিত – কোহলিদের। সামনে থেকে দলকে পথ দেখান সাকিব আল হাসান। একাই তুলে নেন পাঁচ উইকেট। এবাদতও বল হাতে ছিলেন দুর্দান্ত। ১৮৬ রানেই গুটিয়ে যায় ভারত। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শান্তকে শুরুতেই হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ। তবে লিটন – সাকিবের ব্যাটিং দৃঢ়তায় সে ধাক্কা সামলে নেয় বাংলাদেশ। তবে পরপর উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে মেহেদী হাসানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ম্যাচ জেতে বাংলাদেশ।
দলের পেসার এবাদত হোসেন বলেন, ‘ এমন একটা জয় আমাদের দরকার ছিল। আমরা ওয়ানডেতে খুব ভালো দল৷ তবু ভারতের বিপক্ষে এই জয়টা খুব ভালোভাবে উদযাপন করেছি। হয়তো ১-০ ব্যবধানে এগিয়ে আছি। তার মানে এই না যে সিরিজ জয়লাভ করেছি। সবাই এখন আত্মবিশ্বাসী। পরের ম্যাচটা সবাই ভালো খেলে জিততে চাই’।
এসকেডি / নিউজ ক্রিকেট ২৪
