দুই দলের সমান সুযোগ রয়েছে শিরোপা জেতার: কাপালি

ক্রীড়া ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ^কাপের ফাইনালে রবিবার (১৩ নভেম্বর) মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। ফাইনালে মাঠে নামার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃষ্টি। ফাইনাল এবং রিজার্ভ ডেতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। তবে মাঠে দিকে তাকালে দুই দলই সমান শক্তিশালী।

বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার অলোক কাপালি মনে করেন ফাইনালে কোনো দলকেই এগিয়ে রাখার কোনো সুযোগ নেই। দুই দলেরই সমান সুযোগ রয়েছে বিশ^কাপ জেতার। নিউজক্রিকেট২৪ এর সাথে আলাপকালে তিনি একথা জানিয়েছেন।

কাপালি বলেন, ‘আমার কাছে মনে হয় দুই দলের সমান সুযোগ রয়েছে শিরোপা জেতার জন্য। ইংল্যান্ড কিন্তু দাপট দেখয়েই ফাইনালে এসেছে। ব্যাটে বলে সমানভাবে পারফরম্যান্স করেছে। অন্যদিকে পাকিস্তানও কিন্তু বেশ ভালোভাবে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ব্যাটে বলে তারার সমান পারদর্শীতা দেখিয়েছে। দুটো দলই সমান শক্তিশালী আার কাছে মনে হয় ৫০-৫০ সুযোগ রয়েছে। কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে টসটা বড় একটা ফ্যাক্টোর হয়ে দাড়াবে। আমার মনে হয় টস জিতলে আগে ফিল্ডিং করাটাই ভালো। তাহলে লক্ষ্যটা আগে থেকেই স্থির করা যাবে কিভাবে ব্যাটিং করতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »