নির্ধারিত সময়ের ৮ মিনিট আগেই অনুষ্ঠিত হব ফাইনালের টস

ক্রীড়া প্রতিবেদক »

আগামীকাল রবিবার ( ১৩ নভেম্বর) চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আট মিনিট পিছিয়ে আনা হয়েছে টসের সময়। স্থানীয় সময় ৬ টা ২২ মিনিটে টস হবে অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১ টা ২২ মিনিটে।

এর ব্যাখ্যা অবশ্য দিয়েছেন আয়োজকরা।ফাইনালকে স্মরণীয় করে রাখতেই ম্যাচ শুরুর আগে মিউজিকাল শো অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এছাড়াও আতশবাজির প্রদর্শনী থাকছে ম্যাচ শেষে।

টস, মিউজিকাল শো, আতশবাজির প্রদর্শনী, ম্যাচ সবকিছুই পন্ড হতে পারে বৃষ্টির কারনে। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে, আগামী দুই দিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেলবোর্নে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »