ক্রীড়া প্রতিবেদক »
গোটা ক্রিকেট দুনিয়ার ভক্ত সমর্থকরা এখন দুইভাগে বিভক্ত। চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকী৷ বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে চলছে আলোচনা – সমালোচনা, তর্ক-বিতর্ক।কে জিতবে কে হারবে? কে হবেন ম্যাচ সেরা খেলোয়াড়?
এবার কথার লড়াইয়ে যোগ দিলেন ক্রিকেট দুনিয়ার দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। লারার চাওয়া কাপ থাকুক এশিয়াতে। শচীন তা মানতে নারাজ! শচীনের বাজি ইংল্যান্ড।
ব্রায়ান লারা এশিয়ান না হয়েও তার চাওয়া কাপটা এশিয়াতে থাকুক৷ অস্ট্রেলিয়া থেকে কাপ নিয়ে পাকিস্তানে ফিরবে বাবর আজমের দল এমনটাই প্রত্যাশা রেকর্ডের বরপুত্র ব্রায়ান লারার।ফাইনাল ম্যাচের আগে তিনি বলেন, ‘ আমার মনে হয় নির্দিষ্ট খেলোয়াড় বিবেচনায় পাকিস্তান তুলনামূলক ভালো দল। ইংল্যান্ড ক্রিকেট অনেক সুগঠিত তবে আমি কাপ এশিয়াতে দেখলেই খুশী হবো ‘।
অন্যদিকে ব্যাটিং জাদুকর শচীন বলেন, ‘গ্রাউসের ডাইমেনশন দেখে আমার মনে হচ্ছে কাপ ইংল্যান্ডই জিতবে। হ্যা,পাকিস্তানের সাথে মোমেন্টাম রয়েছে। এই মুহুর্তে দুরন্ত ফর্মে রয়েছে। তবে মেলবোর্নের বাউন্ডারি আর উইকেটে তাদের পরাভূত করবে ‘।

মন্তব্যসমূহ »
ক্রিকেটের বরপুত্র শচীনের কী বিচক্ষণ চুলচেরা বিশ্লেষণ ও চূড়ান্ত রায়! আরেক ক্রিকেট রাজপুত্র ব্রায়ান লারার বিশ্লেষনও অবশ্যই সুবিবেচনা প্রসূত, তবে কিছুটা আবেগতাড়িত বলে মনে হয়।