ক্রীড়া ডেস্ক »
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত উঠেবে এমনটা ভেবে ফাইনালের প্রায় সব টিকিটই কিনে ফেলেছিল ভারতীয় সমর্থকরা। কিন্তু সেমিফাইলে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ে বিদায় নিয়েছে ভারত। তাই বেশ বিপাকেই পড়েছে ভারতীয় সমর্থকরা। তাই বাধ্য হয়েই ফাইনালের টিকিট বিক্রি করে দিচ্ছেন তারা।
প্রত্যাশিত সাড়া না পাওয়ায় অনেকে লোভনীয় অফারে টিকিট গুলো বিক্রি করে দিচ্ছেন। বেশি টাকা দিয়ে যারা টিকিট কিনেছে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরই অনেকেই দেখা যায় টিকিট বিক্রির চেষ্টা করছে। অনেকে বিনামূল্যে বিয়ার দেয়ার অফার দিচ্ছেন, কেউবা টিকিট বাসায় পৌছে দেয়ারও অফার দিচ্ছেন।
ধারণা করা হচ্ছে ভারত বিদায়ের পর ফাইনালে প্রত্যাশিত দর্শক না দেখা যেতে পারছে। মেলবোর্নে ভারতের চেয়ে পাকিস্তানের সমর্তকের সংখ্যাটা কম। তাই টিকিট বিক্রির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় সমর্থকরা।
