বৃষ্টির কারণে প্লেয়িং কন্ডিশনের পরিবর্তন আনলো আইসিসি

ক্রীড়া ডেস্ক »

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রবিবার (১৩ নভেম্বর) মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। তবে ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ম্যাচ ডে’তে রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। ফাইনালের জন্য রাখা রয়েছে রিভার্ভ ডে সোমবার (১৪ লভেম্বর)। রিজার্ভ ডে’র দিনেও রয়েছে বৃষ্টির শঙ্কা। তাই আইসিসি ম্যাচ মাঠে গড়ানোর চেষ্টার কোনো কমতি রাখছে না। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন এনেছে আইসিসি।

রিভার্ড ডে’তে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট বেশি অপেক্ষা করা হবে। আর  তাতেও ফলাফল না আসলে আপেক্ষা করা হবে আরও ৪ ঘণ্টা। আইসিসির সাধারণ নিয়মে এই অপেক্ষার সময় নির্ধারণ করা আছে ২ ঘণ্টা। খেলার ফলাফল যেন নির্ধারণ করা যায় সে কারণেই এমন নিয়ম করা হয়েছে। আর নির্ধারিত দিন অর্থাৎ ১৩ নভেম্বর খেলা শুরু হলে বৃষ্টির কারণে খেলা যেখানে বন্ধ হবে রিজার্ভ ডে’তে সেখান থেকেই আবার খেলা শুরু করা হবে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছু ম্যাচ বৃষ্টির কারণে কারণে পরিত্যক্ত হয়েছে আর কিছু ম্যাচের ফল বৃষ্টির কারণে ৫-৬ ওভারে নির্ধারণ করা হয়। ফাইনাল ম্যাচের ফল যাতে ৫-৬ ওভারে নির্ধারণ করতে না হয় সেই চেষ্টাই করছে আইসিসি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »