ফাইনালের মঞ্চে আম্পায়ারের দায়িত্ব যাদের কাঁধে

ক্রীড়া প্রতিবেদক »

চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আগামীকাল রোজ রবিবার ( ১৩ নভেম্বর) । ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

ফাইনাল ম্যাচের আগে সেই খেলার ম্যাচ অফিসিয়ালদের নামের তালিকা প্রকাশ করেছে আইসিসি। গতকাল সংস্থাটি এই নামের তালিকা প্রকাশ করেছে। চলমান বিশ্বকাপে আম্পায়ারিং নিয়ে বেশ আলোচনা – সমালোচনা হয়েছে।

ফাইনালের মঞ্চে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মারাই এরাসমাস ও শ্রীলঙ্কার কুমার ধর্মসিনা৷ টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি৷ অস্ট্রেলিয়ার পল রাইফেল থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে এছাড়াও ম্যাচ রঞ্জন মাদুগালে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »