ক্রীড়া ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
পুরো বিশ্বকাপ জুড়েই ভালোই ক্রিকেট খেলেছে ইংলিশরা। গ্রুপ ১ থেকে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের আক্ষেপটা পূরনের জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলতে মরিয়া হয়ে থাকবে তারা। দলের ব্যাটি-বোলিং দুই ভাগেই বেশ ভালো করেছে ইংল্যান্ড। তাই ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জশ বাটলারের দল।
অন্যদিকে ভারতও রয়েছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ ২ থেকে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রেখেছে রোহতি শর্মার দল। ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ভারত ফাইনালে উঠলেই সুপার ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। তাই জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে ভারত।
