ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক »

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। এই নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে তর্ক – বিতর্ক, বিচার বিশ্লেষণ।

পকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি পাকিস্তানের সামা টিভিতে এক অনুষ্ঠানে বলেন, ‘দুটি দলই দারুণ ভারসাম্যপূর্ণ ও ভালো খেলছেও। তাদের অতীত পারফরম্যান্সও দারুণ। তবে আমি ইংল্যান্ডকেই ৬০-৬৫ শতাংশ এগিয়ে রাখবো।’

আফ্রিদি আরো বলেন, ‘ তাদের দলের ( ইংল্যান্ড) কম্বিনেশন দারুণ। যদি আমরা ব্যাটিং অথবা বোলিংয়ের দিকে তাকাই। এমনকি স্পিনারদের ক্ষেত্রেও।’

এটি একটি বড় ম্যাচ। এই ম্যাচে যারাই চাপ সামলাতে পারবে তারাই জিতবে বলে বিশ্বাস আফ্রিদির। এদিকে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি ও সূর্য কুমার যাদব। আরশদীপ সিংও রয়েছে দারুণ ফর্মে। ইংলিশরাও হয়তো তাকিয়ে থাকবে ডেভিড মালান ও মার্ক উডের দিকে৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »