বাবর-রিজওয়ানের ব্যাটে ফাইনালের ময়দানে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক »

সুযোগ আসলে সেটাকে কিভাবে কাজে লাগাতে হয় তাই যেন প্রমাণ করলো পাকিস্তান ক্রিকেট দল। চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে অনেকটাই সেমির দৌড় থেকে ছিটকে পড়েছিল পাকিস্তান।নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির পথ অনেকটাই সহজ করে দেন বাংলাদেশ, পাকিস্তান দু’দলেকেই। সেই সুযোগকে পুঁজি করেই আজ নিউজিল্যান্ড কে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাবর আজমের দল।

১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা করেন বাবার আজম ও মোহাম্মদ রিজওয়ান৷ পাওয়ার প্লেতে আসে ৫৫ রান কোনো উইকেট না হারিয়েই। চলমান বিশ্বকাপে ব্যাট হাসছিলো না বাবরের৷ আজ গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৫৩ রান। তিন নম্বরে ব্যাট করতে আসা মোহাম্মদ হারিসও এদিন খুব সাবধানী শুরু করেন। ২৬ বলে ৩০ রান করে স্যান্টনারের বলে ক্যাচ ফিন অ্যালেনকে ক্যাচ দিয়ে ফেরেন । রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৭ রান। ৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। কিউইদের হয়ে দুটি উইকেট আদায় করে নেন ট্রেন্ট বোল্ট৷

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুটা একদমই ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৪ রানেই মারকুটে ওপেনার ফিন আ্যালেনকে ফেরান শাহীন শাহ আফ্রিদি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড । ভালো শুরুর ইঙ্গিত দিলেও রান আউটের ফাঁদে পড়েন উইকেট রক্ষক ব্যাটার কনওয়ে। ২০ বলে ২১ রান করে ফেরেন।

এরপর দলের হাল ধরেন উইলিয়ামসন৷ ৪২ বলে ৪৬ রান করেন কিউই অধিনায়ক। গ্লেন ফিলিপস ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এদিন। ৮ বলে ৬ রান করে মোহাম্মদ নেওয়াজের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। কিন্তু এক প্রান্তে দারুণ ব্যাট করতে থাকে ডেরিয়েল মিচেল ৩৫ বলে ৫৩ করে নট আউট থাকেন। শেষদিকে ১২ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমি নিসাম৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

পাকিস্তানের হয়ে ২৪ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন শাহিন আফ্রিদি। মোহাম্মদ নেওয়াজ ২ ওভারে ১২ রান দিয়ে তুলে নেন মহামূল্যবান ১ টি উইকেট। ফিল্ডিংয়েও দারুণ দক্ষতার পরিচয় দেন পাকিস্তানী ফিল্ডাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »