ক্রীড়া ডেস্ক »
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুটা একদমই ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৪ রানেই মারকুটে ওপেনার ফিন আ্যালেনকে ফেরান শাহীন শাহ আফ্রিদি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড । ভালো শুরুর ইঙ্গিত দিলেও রান আউটের ফাঁদে পড়েন উইকেট রক্ষক ব্যাটার কনওয়ে। ২০ বলে ২১ রান করে ফেরেন।
এরপর দলের হাল ধরেন উইলিয়ামসন৷ ৪২ বলে ৪৬ রান করেন কিউই অধিনায়ক। গ্লেন ফিলিপস ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এদিন। ৮ বলে ৬ রান করে মোহাম্মদ নেওয়াজের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। কিন্তু এক প্রান্তে দারুণ ব্যাট করতে থাকে ডেরিয়েল মিচেল ৩৫ বলে ৫৩ করে নট আউট থাকেন। শেষদিকে ১২ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমি নিসাম৷ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয় কিউইরা।
পাকিস্তানের হয়ে ২৪ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন শাহিন আফ্রিদি। মোহাম্মদ নেওয়াজ ২ ওভারে ১২ রান দিয়ে তুলে নেন মহামূল্যবান ১ টি উইকেট। ফিল্ডিংয়েও দারুণ দক্ষতার পরিচয় দেন পাকিস্তানী ফিল্ডাররা।
