ব্যর্থতার বিশ্বকাপ শেষে রাতে দেশে ফিরছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক »

এবারের টি – টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয় দিয়ে শুভসূচনা হলেও শেষটা ভালো হয়নি। পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে টাইগাররা। পয়েন্ট টেবিলের পাঁচে থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো টাইগারদের।

অনেকদিন ধরেই পরিবার পরিজন থেকে দূরে টাইগাররা। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের জন্য দেশ ছেড়েছে টাইগাররা।ক্রিকেটীয় ব্যস্ততা শেষে আজ দেশে ফিরছে।

তবে আপাতত ফিরছেন না সাকিব, সোহান ও মিরাজ। মিরাজ – সোহান পরিবারের সাথে অস্ট্রেলিয়ায় কিছুদিন সময় কাটাবেন। সাকিব সিডনি থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন। এছাড়া বাকী সবাই ফিরছেন দলের সাথে । কোচিং স্টাফরাও যে যার মতো কিছুদিনের জন্য ছুটি নিয়েছে বলে জানা যায়।

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে সিঙ্গাপুর যাবেন প্রথম। সেখানে পাঁচ ঘন্টার ট্রানজিট শেষে রওয়ানা হবেন বাংলাদেশে। রাত সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন টাইগাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »