ক্রীড়া প্রতিবেদক »
চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় পায় টাইগাররা। ভারতের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে এসেও হেরে যায় বাংলাদেশ।
আম্পায়ারিং বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। বাংলাদেশ – ভারতের ম্যাচে কোহলির ফেক ফিল্ডিংকে কেন্দ্র করে বেশ সমালোচনার জন্ম হয়। এই নিয়ে চলে ক্রিকেট তর্ক বির্তক। রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের বিপক্ষে সাকিবের আউট নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে সাংবাদিকের খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ ক্রিকেটে ভুল সিদ্ধান্ত আসে। আমাদের ক্ষেত্রে মনে হয় একটু বেশিই আসে। অভিযোগ করে আর কি হবে, ম্যাচ তো ফিরে পাবনা’।
দলের পারফরম্যান্স নিয়ে খুব বেশি সন্তুষ্ট না হলেও ক্রিকেটারদের প্রতি আস্থা হারাতে চাননা সুজন।
