ক্রীড়া ডেস্ক »
গত ৫ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন শ্রীলঙ্কান ব্যাটার দানুশকা গুনাথিলাকা। এবার সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট ( এসএলসি) । এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করলো শ্রীলঙ্কা ক্রিকেট।
ধর্ষণের অভিযোগ অবশ্য এখনো প্রমাণিত হয়নি। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি দেখছে সিডনি পুলিশ। এব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবে পুলিশকে এমন অঙ্গীকার জানিয়েছে এসএলসি।
এসএলসি আরো জানায়, ‘ শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি সব ধরনের ক্রিকেট থেকে তাকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করেছে৷ যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গুনাথিলাকে আর নির্বাচকরা বিবেচনা করবে না’।
বিশ্বকাপের মুল দলে থাকলেও চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারেননি শ্রীলঙ্কান এই টপ অর্ডার ব্যাটার৷ তবে দলের সাথেই ছিলেন তিনি৷ এই টপ অর্ডার ব্যাটারের বিরুদ্ধে অভিযোগ আনেন ২৯ বছর বয়সী এক মহিলা। একটি ডেটিং আ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় এবং প্রথম দেখাতেই যৌন নিপীড়নের শিকার হন এই নারী। এমনটাই অভিযোগ করেন ঐ নারী।
