ক্রীড়া প্রতিবেদক »
টি – টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুভসূচনা করো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হারে টাইগাররা। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ভাবে ঘুরে দাড়ায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে পাঁচ রানে হারলেও ক্রিকেট বিশ্বে বেশ সুনাম কুড়ায় বাংলাদেশ। দারুণ লড়াই করে বাংলাদেশ।
ভারতের কাছে হেরে সেমির সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যায় বাংলাদেশের। তবুও কাগজে কলমে টিকে থাকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হারিয়ে সেমির পথ অনেকটাই সহজ করে দেয় নেদারল্যান্ডস। আজ অনুষ্ঠিত বাংলাদেশ – পাকিস্তান ম্যাচটি ছিল এক প্রকার অঘোষিত কোয়ার্টার ফাইনাল। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত পাঁচ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।
ম্যাচ শেষে সাকিব আল হাসান জানান, ‘এই বিশ্বকাপ আমাদের সেরা বিশ্বকাপ ফলাফলের দিক বিবেচনায়। দারুণ কিছু সুযোগ পেয়েছিলাম,আরো ভালো করতে পারতাম। তবে নতুন খেলোয়াড় এসেছে অনেক পরিবর্তন হয়েছে। এর চেয়ে কম ( বেশি) আশা করতে পারিনা।’
