শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক »

চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে চার রানে হারিয়ে গ্রুপ ওয়ান থেকে দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করলো ইংল্যান্ড। এর আগে অবশ্য নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে সেমি নিশ্চিত করে।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান সংগ্রহ করে পাথুম নিসাঙ্কা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রাজাপাকশা ২২ বলে ২২। ইংল্যান্ডের পক্ষে ৩ টি উইকেট শিকার করেন মার্ক উড।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। ২৩ বলে ২৮ করে অধিনায়ক সাজঘরে ফেরেন। বেন স্টোকস এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন। তবে হেলস বিদায় নিয়ে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট।

হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, সাম কারান এক অংকের ঘরে বিদায় দিলে চাপে পড়ে ইংল্যান্ড। তবে মাথা ঠান্ডা রেখে ব্যাট করতে থাকে বেন স্টোকস৷ তার ব্যাটে ভর করেই এক শ্বাসরুদ্ধকর জয় পায় ইংল্যান্ড। আর এই জয়েই সেমি নিশ্চিত করে দলটি। শ্রীলঙ্কার পক্ষে লাহিরু কুমারা, হাসারাঙ্গা, ডি সিলভা দুটি করে উইকেট শিকার করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »