আমরা বিশ্বাস করি আমরা পাকিস্তানকে হারাতে পারিঃ শ্রীরাম

ক্রীড়া প্রতিবেদক »

সেমিফাইনালের আশা এখনো কিছুটা বেঁচে থাকলেও সুপার টুয়েলভের নিজেদের শেষ ম্যাচের আগে কোয়ালিফাই নিয়ে একদম ভাবছে না বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য এখন শেষ ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করা৷

ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম জানিয়েছেন, আসরে দুই জয় ও পরাজয় দেখা পাকিস্তানকে হারানোর সামর্থ্য আমাদের আছে। তবে সেমিফাইনালে ওঠা নিয়ে ভাবছে না৷ কেননা পাকিস্তানের বিপক্ষে জয়ই সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট নয়। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।

শ্রীরাম বলেন, ‘ কোয়ালিফাই করাটা দূর্ভাগ্যবশত আমাদের হাতে নেই৷ তবে আমরা বিশ্বাস করি পাকিস্তানকে হারাতে পারি। গত মাসেই তাদের বিপক্ষে আমরা দুটি টি – টোয়েন্টি খেলেছি। তাই তাদের শক্তি – দূর্বলতা আমাদের জানা। তারাও আমাদের সম্পর্কে জানেন। তাই একটা ভালো লড়াইয়ের অপেক্ষায়’।

গত আসরের সেমিফাইনাল খেলা পাকিস্তানকে সম্মান জানিয়ে শ্রীরাম বলেন, ‘ আমিও আগেও বলেছি আমরা শুধু সামনের একটি ম্যাচ ও প্রতিপক্ষ নিয়ে ভাবি৷ আমরা জিততে চাই। পাকিস্তান কি কি চ্যালেঞ্জ ছুড়তে পারে আমরা জানি। গত মাসেই ওদের বিপক্ষে খেলেছি। তাই ওদের পূর্ণ সম্মান জানাই’।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »