সাকিব-তামিম-লিটন সহ পিএসএলের ড্রাফটে ৭ বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক »

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের দিন আগেই ঠিক করা হয়েছে। প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার ধারাবাহিকতায় শনিবার (০৫ নভেম্বর) সবশেষ প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্লেয়ার্স ড্রাফটের তালিকায় অন্য দেশের ক্রিকেটাদের মতো বাংলাদেশের ক্রিকেটারদের নামও রয়েছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাসসহ মোট ৭ ক্রিকেটার জায়গা পেয়েছেন পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে। ড্রাফটের প্রাথমিক তালিকায় ২১৪ জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে।

প্লেয়ার্স ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, মাহম্দুউল্লাহ রিয়াদের নাম রয়েছে। এছাড়া এ ক্যাটাগরিতে রয়েছেন তারকা ব্যাটার লিটন দাস ও পেসার এবাদত হোসেনের নাম।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ হবে পাকিস্তান সুপার লিগের অষ্টম আসর অনুষ্ঠিত হবে। এবার মোট চারটি ভেন্যুতে হবে পিএসএলের খেলা গুলো। এর আগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের খেলার অভিজ্ঞতা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »