ক্রীড়া ডেস্ক »
সন্দ্বীপ লামিচানকে কারাগারে পাঠিয়েছে নেপালের একটি আদালত। মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত কারাগারেই কাটাতে হবে লাচিচানকে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ করেছেন এক কিশোরী।
নেপালের কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গত চারদিন ধরে বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য শুনেছেন আদালত। বিচারক মাধব প্রসাদ ঘিমিরের আদালত লামিচানকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন লামিচানে। আদালতের তথ্য কর্মকর্তা দীপক দাহাল বলেন, ‘ লামিচানকে এখন কারাগারে থেকেই মামলা লড়তে হবে।’
২২ বছর বয়সী এই লেগ স্পিনারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের। অভিযোগ প্রমাণিত হলে নেপালের আইন অনুযায়ী ১০ – ১২ বছরের কারাদণ্ড হতে পারে। ইতোমধ্যেই সন্দ্বীপ লামিচানের ব্যাংক হিসাব ও সম্পতি জব্দ করা হয়েছে।
