আফগানদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক »

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড ম্যাচ জিতলেই বিদায় নেবে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়াতে অজিদের সেমির আশা টিকে রইলো। আগে করতে নেমে ১৬৮ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। আর আফগানরা সংগ্রহ করে ১৬৪ রান। ফলে ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

অজিদের দেওয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন আফগান ওপেনার রহমানুল্লা গুরবাজ। ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলেন। দুই ওপেনারকে হারালেও দারুণ খেলতে থাকে ইবরাহীম জাদরান ও গুলবাদিন নাইব জুটি।

১৪ তম ওভারে জাম্পার বলে এই দুই ব্যাটার ফিরে গেলে বিপাকে পড়ে আফগানরা। এরপর অধিনায়ক নবী ও ব্যাট হাতে ব্যর্থ হন। ১ রান করে সাজঘরে ফেরেন। অজিদের পক্ষে দুই উইকেট নেন জাম্পা ও হ্যাজেলউড। শেষদিকে রশিদ খানের আপ্রাণ চেষ্টাতেও ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে অজিরা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল করেন অর্ধশতক। অপরাজিত ছিলেন ৫৪ রানে৷ মিচেশ মার্শের ব্যাট থেকে আসে ৪৫ রান। আফগানদের পক্ষে নাভিনুল হক ৩ টি উইকেট শিকার করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »