ক্রীড়া ডেস্ক »
চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে পরাজিত হয়। আর এই হারে অজিদের সেমির আশা টিকে থাকলেও আফগানরা ছিটকে পড়ছে বিশ্বকাপ থেকে। ম্যাচ হারের পর আফগান অধিনায়ক নবী অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন৷ ব্যাট হাতে ভালো সময় কাটছে না এই অলরাউন্ডারের৷ চলতি বিশ্বকাপেও আশানুরুপ পারফরম্যান্স করতে পারেনি। তবে নবী জানান, অধিনায়কত্ব ছাড়লেও দেশের হয়ে টি- টোয়েন্টি খেলবেন তিনি।
ম্যাচের পরই নবী তার টুইটারে এক বিবৃতিতে লিখেছেন, ‘ আমাদের বিশ্বকাপ যাত্রার সমাপ্তি হলো,এমন ফলাফল আমরা বা দর্শকরা কেউ আশা করেনি৷ আপনাদের মতো আমরাও ফলাফল নিয়ে হতাশ। গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি তেমন ছিলোনা। যেমনটা একজন অধিনায়ক চায়। গত কয়েকটি সিরিজে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, আমি দলের ভারসাম্য নিয়ে একমত ছিলাম না।’
অধিনায়কত্ব ছাড়ার কথা নিয়ে নবী লেখেন, ‘যথাযথ সম্মানের সাথে আমি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি। আমি আমার দেশের জন্য খেলা চালিয়ে যাবো। যখন আমার টিম ম্যানেজমেন্ট বা দল চাইবে। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই হৃদয়ের অন্তস্থল থেকে। যারা বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও সমর্থন দিতে এসেছিলেন।’
২০১৩ সালে প্রথম বারের মতো টি – টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান তিনি৷ পরবর্তীতে বেশ কয়েকজন আফগানিস্তানের দলের দায়িত্ব পান৷ সবশেষ ২০২১ টি – টোয়েন্টি বিশ্বকাপের আগে নবীর হাতেই আবার অধিনায়কত্ব তুলে দেয় আফগান ক্রিকেট বোর্ড।
