লিটলের হ্যাটট্রিক, বড় জয় নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক »

টি – টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে জস লিটলের হ্যাটট্রিকের পরেও ৩৫ রানে হারলো আইরিশরা। এই জয়ের সুবাদে সেমিফাইনালের উঠানে এক পা দিয়ে রাখলো কিউইরা। সুপার টুয়েলভের সবগুলো ম্যাচ শেষ তাদের। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৭, নেট রান রেট ২.১।

আজকের ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে কেইন উইলিয়ামসের দল। দলের পক্ষে এদিন সর্বোচ্চ স্কোর করে উইলিয়ামসন। ৩৫ বলে ৬১ রান করেন। পাঁচটি চার ও তিনটি বিশাল ছক্কার মাধ্যমে। এছাড়াও ১৮ বলে ৩২ রান করেন ওপেনার ফিন এলেন।

শেষদিকে লিটলের হ্যাটট্রিকের কারনে সুবিধা করতে পারেননি কিউই ব্যাটাররা। ১৯ তম ওভারে একে একে তুলে নেন উইলিয়ামসন, জেমস নিশাম ও স্যান্টনারকে। ২২ রানে ৩ উইকেট নেন তিনি৷

বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য দারুণ করেন দুই ওপেনার৷ ৮.১ বলে ৬৮ রান তোলে তারা। ২৫ বলে ৩০ রান করে ফেরেন আইরিশ অধিনায়ক বার্লবিনি৷ পল স্টার্লিং এর ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৭ রানের ইনিংস।

এরপর অবশ্য সুবিধা করতে পারেনি কেউ৷ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে সক্ষম হয় দলটি৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »