ক্রীড়া প্রতিবেদক »
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারকের কাছে পরাজয়ের পর থেকেই আম্পারিং নিয়ে অনেক অনেক সমালোচনা চলছে। জয়ের কাছে গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচ দুর্দান্ত বোলিং করা পেসার তামকিন আহমেদ জানিয়েছেন সব কিছু তাদের হাত নেই। তাই বাস্তবতাটাকে মেনে নিতেই হবে।
তবে এমন পরাজয়ে আক্ষেপ করেছেন এই টাইগার পেসার। তিনি মনে করে বিতর্কিত এই সিদ্ধান্ত গুলো তাদের পক্ষে আসলে ফলাফল অন্যরকম হতে পার। শুক্রবার তাসকিন সাংবাদিকদের বলেন, ‘আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আম্পায়ারদের সিদ্ধান্ত, কিছু জিনিস দেখলাম যে কন্ট্রোভার্সি হচ্ছে। ফেইক থ্রো বা অন্যান্য জিনিস ওগুলো আসলে সম্পূর্ণ আমাদের কন্ট্রোলের বাইরে। ওটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই। তার থেকে বড় জিনিস ওই ম্যাচটা এখন অতীত। তো সামনের যে ম্যাচটা আছে ওটা নিয়েই চিন্তা করতে চাই। অবশ্যই আইসিসির ইভেন্ট সবকিছুই আসলে তাদের আন্ডারে। তারা যে কল দিয়েছে ওইসময়ে সেটা তাদের ব্যাপার।’
এমন পরাজয়ের পর রাতে ঘুমাতেও সবার কষ্ট হয়েছে বলে জানান তাসকিন। তিনি বলেন, ‘আসলে ম্যাচ হারলে খুব খারাপ লাগে, যে কোনো ম্যাচ। ওইদিন রাতে ঘুমাতে সবার কষ্ট হয় সত্যি কথা যেটা। ম্যাচ হেরেছি এটা অবশ্যই খারাপ লাগছে। কিন্তু এখান থেকে অনেক কিছু পজিটিভ নেওয়ার আছে। ভালো ক্রিকেট খেলতে পারছি, উন্নতি হচ্ছে। দোয়া করবেন যাতে শেষটা ভালো করে আমরা যেতে পারি।’
