ফেক ফিল্ডিং নিয়ে আইসিসিকে যথা সময়ে জানাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক »

টি-টোয়েন্টি বিশ^কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর ফেক ফিল্ডিংয়ে ৫ রান পেনাল্টি পাওয়া এবং ভেজা মাঠে খোলানো নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এটা নিয়ে যখস তখন আইসিসির সঙ্গে কথা বলার পরিবেশ এখন নেই বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তবে সথা সময়ে এটা আইসিসির কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘কিছু হলেই যে বোর্ড থেকে আলাপ করা হবে, ব্যাপারটা এত সহজ না। এটা তো স্কুল না যে, আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের পরিস্থিতি না। তারপরেও এটা আমাদের মাথায় আছে, আমরা যেন প্রপার ফোরামে গিয়ে কথা বলতে পারি, এটা মাথায় আছে।’

ভিরাট কোহলির ফেফ ফিল্ডিং নিয়ে আম্পায়াদরে অবহিত করা হয়েছিল বলে জানান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের। তিনি বলেন, ‘আম্পায়ারকে এটা নিয়ে জানানো হয়েছে। তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করেননি। এজন্যই রিভিউতে যায়নি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (আম্পায়ার) সঙ্গে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে।’

ভেজা মাঠে খেলা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সাথে)। সাকিব বারবার বলছিল যে, ‘তুমি আরও সময় নিয়ে মাঠ শুকাও, আরেকটু সময় নিয়ে খেলা শুরু করো।’ কিন্তু আম্পায়ারদের, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কী খেলবেন না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »