ক্রীড়া ডেস্ক »
আরো একবার জয়ের আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ। জয়ের দ্বারপ্রান্তে গিয়ে ৫ রানে ভারতের কাছে হারলো বাংলাদেশ। আর এই হারে সেমির সপ্ন অনেকেই ফিকে হয়ে গেছে বাংলাদেশের।
অ্যাডিলেইডে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা দারুণ করে বাংলাদেশ। তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন রোহিত। অনেক দিন অফফর্মে থাকা লোকেশ রাহুল এইদিন জ্বলে ওঠেন৷ বিরাট – সূর্যদের ব্যাটিং নৈপুণ্যে ১৮৪ রানের পুঁজি পায় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে এইদিন দারুণ শুরু এনে দেন লিটন৷ তার অসাধারণ ব্যাটিংয়ের কারনেই জয়ের সপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তুলে নেন এবারের আসলের দ্বিতীয় দ্রুততম ফিফটিও৷
৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ৬৬ রান তুলতে সক্ষম হয়। এরপর বৃষ্টির বাঁধায় খেলা কিছু সময় বন্ধ থাকে৷ বৃষ্টি শেষে আবার খেলা শুরু হলে বাংলাদেশের লক্ষ্য দাড়ায় ১৬ ওভারে ১৫১ রান।
কিন্তু ব্যর্থতার বৃত্তে আটকে থাকা বাংলাদেশ এদিনও হারের বৃত্তেই আটকে থাকে। লিটনের রান আউটের পরেই ম্যাচের চিত্র পাল্টে যায়। শেষদিকে সোহান – তাসকিনের দৃঢ়তায় ৫ রানে হারে বাংলাদেশ।
ম্যাচ হারলেও প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ। সাবেক মারকুটে ব্যাটার সুরেশ রায়নাও প্রসংশা করতে ভুল করেননি৷ ম্যাচ শেষে ভারতীয় গণমাধ্যম ‘ আজতক ‘ – এ বাংলাদেশী ব্যাটারদের প্রশংসা করেছেন রায়না। তিনি বলেন, ‘ বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, বৃষ্টি হানা না দিলে ম্যাচ তাদের নাগালেই ছিল। পাওয়ার প্লেতে তারা দারুণ ক্রিকেট খেলেছে৷ উইকেটের চারপাশে শট খেলেছে। যা আমাদের বোলারদের জন্য একটা শিক্ষা হতে পারে’।
