দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক »

চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাবর – রিজওয়ানরা। আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
টস জিতে শুরুতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথম ওভারেই রিজওয়ানকে হারায় তারা৷ অন্য প্রান্তে কচ্ছপ গতিতে রান তুলতে থাকে বাবর আজম। কিন্তু মোহাম্মদ হারিস ১১ বলে ২৮ রান করে রানের গতি কিছুটা সচল রাখেন। বাবার ১৫ বলে ৬ ও শান মাসুদ ২ রান করে বিদায় নেন৷ তাতে অনেকটাই চাপে পড়েন পাকিস্তান। এরপর ইফতেখারের ৩৫ বলে ৫১, মোহাম্মদ নওয়াজের ২২ বলে ২৮, শাদাব খানের ২২ বলে ৫২ রানের উপর ভর করে,পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। এনরিখ নরকিয়া শিকার করেন ৪ উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ১৬ রানের মধ্যে ডিকক ও রুশোকে হারিয়ে অনেকটা বিপদে পড়েন। কিন্তু এইদিন ঝলক দেখান অধিনায়ক ১৯ বলে ৩৬ করেন৷ এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। বৃষ্টি আইনে ১৪ ওভারে টার্গেট দাড়ায় প্রোটিয়াদের ১৪২। কিন্তু সুবিধা করতে পারেননি কেউই৷ ৯ উইকেট হারিয়ে ১০৮ রান দাড় করায় দক্ষিণ আফ্রিকা। ফলে ৩৩ রানের জয় পায় পাকিস্তান। দলের পক্ষে ৩ টি উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি৷ ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শাদাব খান। এই জয়ে পাকিস্তানের সেমির সপ্ন টিকে থাকলো অনেকটাই৷
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »