লিটনকে নিজের ব্যাট উপহার দিয়েছেন ভিরাট কোহলি

ক্রীড়া প্রতিবেদক »

 

ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের ব্যাট হাতে সময়টা একদম ভালো যাচ্ছিলো না। চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাদে তিন ম্যাচে রান করেছেন যথাক্রমে ৪,৯,৯। একাদশ থেকে বাদ পড়ার গুঞ্জনও উঠেছিলো। তবে তার উপর ভরসা রাখেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। রাহুলও সেই আস্থার প্রতিদান দেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে।

গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হয়ে সাংবাদিক সম্মেলনে আসেন রাহুল। লিটন দাস নিয়ে কোনো প্রশ্ন না করা হলেও তিনি বলেন, ‘লিটন দুর্দান্ত ব্যাটিং করেছে। এমন ব্যাটিং ফিল্ডিং ও বোলারদের ওপর চাপ বাড়ায়। প্রপার শট খেলেছে। বোলারের গুড লেন্থের বলেও ছয় হাঁকিয়েছে৷ এমন ইনিংস অবশ্যই আপনাকে চাপে রাখবে।’

লিটনের এই ইনিংসের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বোদ্ধারাও৷বাংলাদেশী অনেক ক্রিকেট ভক্তের মতে, এটি বাংলাদেশের টি – টোয়েন্টি ইতিহাসের অন্যতম একটা সেরা ইনিংস৷ বিরাট কোহলিও সাধুবাদ জানিয়েছেন লিটনকে। উপহার হিসেবে নিজের একটি ব্যাটও লিটনকে দিয়েছেন। যা নিশ্চয়ই লিটনের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »