ক্রীড়া প্রতিবেদক »
এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ছেন ওপেনার লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২১ বলে রেকর্ড গড়া ফিফটি করে করে এই কীর্তি গড়েন। মুশফিকুর রহিমকে টপকে এক বর্ষপঞ্জিকায় এখন সর্বোচ্চ রানের রেকর্ড লিটন নিজের করে নেন।
ভুবনেশ্বর-শামি-আর্শদ্বীপদের পাড়ার বোলার বানিয়ে এবারের টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন লিটন। গড়েন বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে এক বছরে সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রহের রেকর্ডও।
২০১৮ সালে মুশফিকের করা ১৬৫৭ রান টপকে ১৬৯৩ রান করে শীর্ষে এখন লিটন। এই তালিকা লিটন মুশফিকের পরের জায়গা গুলো হলো তামিম ইকবাল, শাহরিয়ার নাফিজ ও সাকিব আল হাসানের। শুধু তাই নয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চাশ পেরুনো ইনিংসের মধ্যে বাংলাদেশের হয়ে ২২২.২২ স্ট্রাইকরেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন লিটন। ২২৫.৯২ স্ট্রাইক নিয়ে এক নম্বরে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। পরিশেষে লিটন জানান দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়, এভাবেও রাজত্ব করা যায়।
