নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বৃষ্টির কারণে খেলা তখন বন্ধ। মাঠ প্রস্তুতের জন্য পর্যাপ্ত সময় পাওয়া গেলো কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতির কারনে যত ওভার কমবে বাংলাদেশের জন্য ততই সহজ হবে লক্ষ্য তাড়া করা। বিরতির পরে খেলা মাঠে গড়ানোর আগে সাকিবকে বেশ অস্থিরতা নিয়েই কথা বলতে দেখা যায় আম্পায়ারদের সাথে। ভারতীয় অধিনায়ককেও দেখা গেল৷ বাইরে থেকে মনে হচ্ছিলো তাদের মধ্যে কি যেন একটা যুক্তি তর্ক চলছে।
ক্রিজে নেমে লিটন যখন রান আউট হলেন তখন গুঞ্জন আরো জোরালো হলো। অনেক ক্রিকেট ভক্তের দাবী মাঠ আরো প্রস্তুত করে মাঠে নামতে চেয়েছিলো বাংলাদেশ। তবে ম্যাচ শেষে এসব দাবী, গুঞ্জন সবই উড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান।
সাকিব বলেন, ‘ আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কোনো অসন্তোষ ছিলোনা আমার। আম্পায়ার আমাকে ডেকে জানালো এভাবে ম্যাচ হবে, এত ওভার হবে, এত রান করতে হবে। আমি মেনে নিয়েছি৷ ড্রেসিংরুম থেকেও কেউ কোনো কথা বলেনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ‘।
বৃষ্টি শুরুর আগে কোনো উইকেট না হারিয়েই ৭ উইকেটে ৬৬ রান জড়ো করে বাংলাদেশ। তাতে অবশ্য, পুরো অবদানই লিটনের। লিটন পিছলে পড়ে রান আউট হলেই বাংলাদেশও ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায়। মাঠ কি তাহলে পুরোপুরি প্রস্তুত ছিলনা?
সাকিব জানালেন, লিটন দুইবার স্লিপ করেছে। ও সাইড দিয়ে দৌড়াচ্ছিলো কিনা জানিনা। তবে তা হলে ওর মাঝখান দিয়ে দৌড়ানো উচিৎ ছিল। আমরাও আশায় ছিলাম পুরো ম্যাচ হবে৷
