ক্রীড়া প্রতিবেদক »
রোমাঞ্চ আর উত্তেজনা-টি-টোয়েন্টি বিশ্বকাপে সবই ছিল বাংলাদেশ-ভারত সুপার টুয়েলভের এই ম্যাচটিতে। যাতে শেষ হাসিটা ভারতের আর জয়ের খুব কাছে গিয়েও না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ টি-টোয়ন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে রোমাঞ্চকর ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। শ্বারুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত।
অ্যাডিলেড ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৪ রান তোলে ভারত। জবাবে লিটন দাসের ঝড়োগিতর ফিফটিতে ১৫১ রানের নতুন টার্গের্টে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। রিফাত আনজুমের রিপোর্ট।
১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে এনে দেন প্রিয় পজিশন ওপেনিংয়ে খেলতে নামা লিটন। তান্ডব চালিয়ে ৭টি চার ও ৩টি ছয়ে ২১ বলে ফিফটি লিটনের। যার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং বাংলাদেশে হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি। পাওয়াার প্লের ৬ ওভারে আসে ৬০ রান যার ৫৬ রানই লিটনের। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলার পর বৃষ্টিন কারণে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষন খেলা আবার শুরু হলে বাংলদেশের সামনে নতুন টার্গেট দাড়ায় ১৬ ওভারে ১৫১ রান। বৃষ্টির পর প্রথম ওভারেই রান আউট কাটা পড়েন ২৭ বলে ৬০ রান করা লিটন।
এরপর শান্ত আউট হন ২৫ বলে ২১ করে। রানরেটের চাপ বাড়তে থাকায় একে একে আফিফ-সাকিব-ইয়াসি-মোসাদ্দেক আউট হলে ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। পরাজয়ের প্রহন গুনতে থাকা বাংলাদেকে আশা দেখান নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। প্রাণপণ চেষ্টা চালিয়ে যান তারা। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশ দরকার ছিল ২০ রান। সোহান চেষ্টা চালিয়ে নিতে পারে ১৪ রান। ৫ রানের রোমাঞ্চকর জয় পায় ভারত।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১১ রোহিত শর্মার উইকেট তুলে নেন হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৭ রানের জুটি গড়েন লোকেশ ও কোহলি। তৃতীয় উইকেট জুটিতে আরও ৩৮ রান যোগ করেন কোহলি ও সূর্যকুমার যাদব। সূর্যকুমার ১৬ বলে ৩০ রান করে আউট হন। অন্যপ্রান্তে থাকা কোহলি ফিফটি তুলে নেন। এরপর কোহলি ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন। তার ব্যাটে ভর করেই ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তোলে ভারত। কোহলি ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন।
