ক্রীড়া প্রতিবেদক »
ভারতের ১৮৫ রান তাড়ায় ৭ ওভার যেতেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। কিন্তু লিটন দাসের ঝোড়ো ব্যাটে বাংলাদেশ আছে বেশ এগিয়ে। এখন পর্যন্ত তুলেছে বিনা উইকেটে ৬৬ রান। বৃষ্টি আইনের স্কোরে ভারতের থেকে এখন ১৭ রানে এগিয়ে টাইগাররা। অর্থাৎ বৃষ্টির কারণে আর খেলা শুরু না হলে জিতে যাবে সাকিব আল হাসানের দল।
১৮৫ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদশকে দুর্দান্ত শুরু এনে দেন পজিশন ওপেনিংয়ে নামা লিটন দাস ভালো শুরু এনে দেন। ভুবনেশ্বর-আর্শদ্বীপ-শামিদের ওপর রীতিমতো তান্ডব চালান লিটন। দুইশ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়ে রান তোলেন তিনি। ৭টি চারে ও ৩টি ছয়ে ২১ বলে ফিফটি তুলে নেন লিটন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি করেন লিটন।
এর আগে ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ১১ রানে রোহিত শর্মার (২) উইকেট তুলে নেন হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৭ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও ভিরাট কোহলি ফিফটির দেখা পান লোকেশ। দলীয় ৭৮ রানে ৩২ বলে ৪০ রান করে আউট হন।
তৃতীয় উইকেট জুটিতে আরও ৩৮ রান যোগ করেন কোহলি ও সূর্যকুমার যাদব। সূর্যকুমার ১৬ বলে ৩০ রান করে আউট হন। অন্যপ্রান্তে থাকা কোহলি ফিফটি তুলে নেন। এরপর হার্দিক পান্ডিয়া ৫, দিনেশ কার্তিক ৭ ও আক্সার প্যাটেল ২ রান করে আউট হন। দলের রান ততোক্ষণে দেড়শ ছাড়িয়ে যায়। কোহলি ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন। তার ব্যাটে ভর করেই ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তোলে ভারত। কোহলি ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন।
