ক্রীড়া প্রতিবেদক »
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ১৮৫ রানের টার্গেট দিয়েছে ভারত। অ্যাডিলেডে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করে ভারত।
ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ১১ রানে রোহিত শর্মার (২) উইকেট তুলে নেন হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৭ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও ভিরাট কোহলি ফিফটির দেখা পান লোকেশ। দলীয় ৭৮ রানে ৩২ বলে ৪০ রান করে আউট হন।
তৃতীয় উইকেট জুটিতে আরও ৩৮ রান যোগ করেন কোহলি ও সূর্যকুমার যাদব। সূর্যকুমার ১৬ বলে ৩০ রান করে আউট হন। অন্যপ্রান্তে থাকা কোহলি ফিফটি তুলে নেন। এরপর হার্দিক পান্ডিয়া ৫, দিনেশ কার্তিক ৭ ও আক্সার প্যাটেল ২ রান করে আউট হন। দলের রান ততোক্ষণে দেড়শ ছাড়িয়ে যায়। কোহলি ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন। তার ব্যাটে ভর করেই ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তোলে ভারত। কোহলি ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন।
