বাংলাদেশের সুযোগটা নেয়া উচিৎ: কাপালি

ক্রীড়া প্রতিবেদক »

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশায় আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি করে ম্যাচ জেতায় বাংলাদেশ ও ভারত একই পরিস্থিতির সামনে দাড়িয়ে। শক্তির বিচারে ভারতের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন।
বাংলাদেশ দলে সাকেব ক্রিকেটার অলোক কাপালি মনে করেন এই ম্যাচে ভারতই চাপে থাকবে। আর বাংলাদেশে দলের হারানোর কিছু নেই। তাই আক্রমণাত্মক ক্রিকেট খেললে ভারতকে হারারো অসম্ভব কিছু নয়। বাংলাদেশকে এই সুযোগটা কাজে লালাতে পারে। নিউজক্রিকেট২৪ এরসাখে আলাপকালে এই কথা জানান তিনি।

কাপালি বলেন, ‘এই বিশ্বকাপ থেকে বাংলাদেশের পাওয়ার আর কিছু নেই। সেটা প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে। তাই বাংলাদেশের হারানোর কিছু নেই। ভারতের বিপক্ষে এই সুযোগটাই বাংলাদেশের নেয়া উচিৎ বা নেয়া যেতে পারে। এই বিশ্বকাপে অনেক তো অঘটন ঘটেছে। তাই ভারতকে বাংলাদেশ হারাতেই পারে।’

এই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভবনা অনেক বেশি। তাই খেলার দৈর্ঘ্য কমে অসতে পারে। কাপালি করেন সেই অনুযায়ী বাংলাদেশর পরিকল্পনা নেয়া উচিৎ। কাপালি বলেন, ‘বৃষ্টি হলে টসটা একটা বড় কারণ হয়ে দাড়াবে। তবে সেটা কারও হাতে নেই। তাই আগে বা পরে ব্যাট করি না কেন সেই কথা বিবেচনা করেই খেলা উচিৎ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »