আফিফ বাংলাদেশের ম্যাক্সওয়েলঃ শ্রীধরণ শ্রীরাম

ক্রীড়া প্রতিবেদক »

মারকুটে ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে বেশ সুখ্যাতি রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। ভয়ডরহীন এক ব্যাটারের নাম ম্যাক্সওয়েল৷ কখনো কখনো বল হাতেও আলো ছড়ান তিনি৷ ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি তার ফিল্ডিংয়েও নজর কাড়ে ক্রিকেট প্রেমীদের। একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তাই অনেকেরই সপ্ন জাগে ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার হওয়ার।

এদিকে নিজেকে ম্যাক্সওয়েলের মতো মারকুটে ব্যাটার হিসেবে এখনো প্রতিষ্ঠিত করতে না পারলেও দলের প্রয়োজনে বেশ কার্যকরী ইনিংস উপহার দেন আফিফ৷ দ্রুত রান তোলার সক্ষমতাও আছে তার। আবার সময়ের প্রয়োজনে বলও করতে পারেন৷ ফিল্ডিংয়েও দুর্দান্ত আফিফ৷ তাই আফিফকে ম্যাক্সওয়েল বলে ডাকেন শ্রীধরণ শ্রীরাম।

আইসিসির এক ভিডিওতে শ্রীরাম বলেন, ‘ আফিফের প্রথম বল থেকেই মারার সামর্থ্য রয়েছে। ও খুব অল্প সময়ে উইকেটে থিতু হতে পারে। অল্প সময়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ওকে সবসময় আমাদের ম্যাক্সওয়েল বলে ডেকেছি’।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলা হয়নি আফিফের৷ টি – টোয়েন্টি ওডিয়াইতে নিয়মিত মুখ আফিফ৷ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিনি ৫৮ টি – টোয়েন্টি ও ১৯ ওয়ানডে খেলেছেন। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি আসক্তি ছিলো আফিফের। এডাম গিলক্রিস্টকেই নিজের আদর্শ মানতেন আফিফ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »