ভারত সেমিফাইনালে জায়গা করে নেবে বললেন সৌরভ

ক্রীড়া ডেস্ক »

পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত৷ নিজেদের দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ জয় তুলে নেয় রোহিত – কোহলিরা। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হারতে হয়েছে তাদের। এমন হারের পরও ভারতকে সেমিফাইনালে দেখছেন সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন একটি পরাজয়ে এত বড় টুর্নামেন্টে কিছু আসে যায় না।

ভারতের ঘুরে দাড়ানোর প্রত্যাশা নিয়ে সৌরভ বলেন, ‘ এ পর্যন্ত ভারত একটি ম্যাচ হেরেছে। একটি হারে কিছু আসে যায়না। ওরা ভালো দল। ভারত ঘুরে দাড়াবে এবং সেমিফাইনালে জায়গা করে নেবে ।’

ভারতের এখনো সেমিফাইনালে ওঠা নির্ভর করছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের ফলাফলের ওপর। এই দুই ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে বলে মনে করেন তিনি৷ ভারতের সেমিফাইনালে ওঠা নিয়ে তার ভাষ্য, ‘ একবার সেমিফাইনালে উঠলে পরের দু ম্যাচের বিষয়। হ্য, তবে ভারতের ফাইনালে যাওয়ার সম্ভবনা রয়েছে।

ভারতের টপ অর্ডার খুব একটা ভালো করতে পারছে না। বিশেষ করে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছে লোকেশ রাহুল। তিন ম্যাচে রান করেছেন ৪,৯,৯। এই অবস্থাতেও লোকেশের পাশেই দাড়াচ্ছেন গাঙ্গুলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »