পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ভারত

ক্রীড়া ডেস্ক »

আগামী ডিসেম্বর মাসে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। আর এই সিরিজকে সামনে রেখে টেস্ট আর ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের জন্য পূর্ণমক্তির দলই ঘোষণা করেছে ভারত।

প্রথম সারির সব ক্রিকেটারকেই দলে রাখা হয়েছে। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ভিরাট কোহলিকে বিশ্রামে রাখার কথা থাকলেও দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছে তাকে। অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি কিছু নতুন মুখও রয়েছে দলে। ওয়ানডের স্কোয়াডে রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি ও ইয়াস দয়াল প্রথমবারের মতো ডাক পেয়েছেন। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি তারকা পেসার জাসপ্রীত বুমরাহর।

সবকিছু আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ভারত দলের। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। এরপর ৭ এবং ১০ ডিসেম্বর হবে বাকি দুটি ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে ১৪-১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২২-২৬ ডিসেম্বর মিরপুর দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে ভারতের বাংলাদেশ সফর।

ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক) শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল ও দীপক চাহার।

টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, কেএস ভারত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »